ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ২৫ অক্টোবর ২০২৬
জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু।

কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে রোববার এনসিপির ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন এই আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ ঘটে। সে সময় সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্যসচিব হিসেবে মাহমুদা এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাতের নাম ঘোষণা করা হয়েছিল। পরে গত ১৮ এপ্রিল সংগঠনটির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এবার সেই কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!