ঢাকা, বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয়। সে অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে বাংলাদেশের হাইকমিশন।