ঢাকা, বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দেশের বেশিরভাগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এখনও প্রুফ অব সাবমিশন অব রিটার্ন বা পিএসআর ছাড়াই সেবা দিয়ে যাচ্ছে। একসময় নির্দিষ্ট সেবা পেতে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে টিআইএনধারীর সংখ্যা বাড়লেও প্রকৃত করদাতার সংখ্যা তেমন বাড়েনি। পরে সরকার সেবা গ্রহণের শর্ত হিসেবে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করে। কিন্তু বাস্তবে এই বাধ্যবাধকতাও করদাতা বৃদ্ধিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড নির্দিষ্ট সেবায় পিএসআর দাখিল নিশ্চিত করতে তদারকি বাড়ানো ও জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছে।