ঢাকা, বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় কাছাকাছি পাওয়া গেছে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক-৭১, জয় বাংলা’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।