ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে। এই সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।