ঢাকা, বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
একজন পর্যটক কোনো একটি গন্তব্যে এসে শুধু হোটেল ভাড়া দেন না। তিনি পরিবহন ব্যবহার করেন, খাবার কেনেন, স্থানীয় পণ্য ও স্মারক সংগ্রহ করেন, গাইডের সেবা নেন এবং বিনোদনসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয় করেন।র্যটকের ব্যয় সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে এবং একটি অঞ্চলের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করে। বিশ্বব্যাপী পর্যটন খাত বিপুল পরিমাণ আয় ও কর্মসংস্থান সৃষ্টি করলেও প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশ এখনো আন্তর্জাতিক পর্যটন বাজারে প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারেনি