ঢাকা, বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ওয়েব সিরিজে এবার রহস্যময় এক চরিত্রে দেখা যাবে। বিয়ের সাজে হাতে পিস্তল, পেছনে অস্ত্রধারী কয়েকজন পুরুষ। এমনই এক ভিন্নধর্মী লুকে প্রকাশ পেয়েছে তার নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ফার্স্টলুক। ইমরাউল রাফাত পরিচালিত ডার্ক কমেডি ঘরানার সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া।