ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪৮৬ জন আটক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৩, ২০ অক্টোবর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪৮৬ জন আটক
ছবি সংগ্রহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৮৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগ ১৬৭ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৪২ জন, রমনা ও মতিঝিল বিভাগ ৩৫ জন করে, লালবাগ বিভাগ ৩৫ জন, গুলশান বিভাগ ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে আটক করেছে।

অভিযান পরিচালনাকালে ১টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!