ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিগ্রি না থাকলেও নিয়মিত রোগী দেখতেন ভুয়া চিকিৎসক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ৭ আগস্ট ২০২২
ডিগ্রি না থাকলেও নিয়মিত রোগী দেখতেন ভুয়া চিকিৎসক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার জনবহুল পালংখালী বাজার, যেখানে দীর্ঘ দিন ধরে দাঁতের চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক।

পেশাগত ডিগ্রি না থাকলেও পালংখালী বাজারের হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় অনুমোদনহীন মম’স ডেন্টাল কেয়ারে নিয়মিত রোগী দেখতেন কথিত দন্ত চিকিৎসক হুমায়ুন কবির। তার মানহীন চিকিৎসাসেবা নিয়ে ক্ষোভ ছিলো সেবাগ্রহীতাদের, সন্দেহ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন অনেকেই।

অভিযোগের সত্যতা যাচাইয়ে গত শুক্রবার মম’স ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫। এ সময়, পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হলে উপজেলার হলদিয়াপালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে কথিত চিকিৎসক হুমায়ুন কবিরকে আটক করা হয়।

Advertisement

এছাড়াও চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মাপার সেট, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, রিমার ফাইল, ফোরসেফ, নিডল হোল্ডার, কিট বক্স, এলেভেটর, টুথ মডেল সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল হোসেন।

তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে চেম্বার পরিচালনা করছিলেন হুমায়ূন কবির, অভিযোগের সত্যতা পাওয়ায় বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়। আটক হুমায়ুনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!