ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা-মাকে মারধর, ছেলের ছয় মাসের জেল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২২
বাবা-মাকে মারধর, ছেলের ছয় মাসের জেল
কারাদণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া


হবিগঞ্জের নবীগঞ্জে বাবা-মাকে মারধরের দায়ে ছেলে উজ্জ্বল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির কালিয়ারভাঙ্গা গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, প্রায়ই বাবা-মাকে মারধর, অপমান ও হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিলেন উজ্জ্বল। এ ঘটনায় বাবা-মা অতিষ্ঠ হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। 

Advertisement

মঙ্গলবার রাতে ফের বাবা-মাকে মারধর করেন উজ্জ্বল। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে উজ্বলকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!