[ দেশজুড়ে ]
কুয়াকাটায় বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
নিহত কমল দাস
পটুয়াখালীর কুয়াকাটায় বাসচাপায় কমল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন কমল। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কমলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসটি জব্দ করা হলেও পালিয়েছন চালক ও হেলপার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!