[ দেশজুড়ে ]
চট্টগ্রামে এবার লিফটের গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার
ছবিতে বর্ষা আক্তার
চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঐ এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফটের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বর্ষা আক্তার যশোরের সৈয়দপুর উপজেলার মো. আসলামের মেয়ে। কুসুমবাগ আবাসিক এলাকায় থাকে তার পরিবার। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্বজনরা জানান, বিকেল থেকে নিখোঁজ ছিল বর্ষা। খোঁজ পেতে সন্ধ্যায় মাইকিংও করা হয়।
.png)
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, লিফটের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শিশুটি সেখানে পড়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের এএসআই মো. মোস্তফা বলেন, রাত পৌনে ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!