ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেন আসতে দেখে লাইনে শুয়ে পড়ল যুবক, অতঃপর... 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ৭ মে ২০২৪
ট্রেন আসতে দেখে লাইনে শুয়ে পড়ল যুবক, অতঃপর... 
ফাইল ফটো

রাজশাহী নগরীতে ট্রেনে কাঁটা পড়ে ভুট্টু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার এসআই মেহেদি হাসান। 

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শী এক নারীর বরাত দিয়ে তিনি বলেন, নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। ট্রেন আসতে দেখে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!