[ দেশজুড়ে ]
ইটনায় বিষপানে যুবকের আত্মহত্যা
ফাইল ফটো
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিষপানে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকালে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চাচুয়া গোলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পিন্টু দাস (২৮) ধনপুর ইউনিয়নের চাচুয়া গ্রামের রাসমোহন দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিন্টু দাস সবার অগোচরে নিজের বসতঘরে বিষপান করে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে স্বজনরা তাৎক্ষণিক পিন্টুকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পিন্টুর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!