শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃতরা হলেন– মুশফিকুর রহমান আদনান (২১) ও মাহবুবর রহমান মুত্তাকিন (২২)। এরমধ্যে মুশফিকুর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র এবং মাহবুবুর নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের ছাত্র ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, নারায়ণগঞ্জ থেকে ১৪ জন মীরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে আসেন। শুক্রবার সকালে ওই দুই শিক্ষার্থী ঝরনায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা ফায়ার সার্ভিস।
.png)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান (৩০) নামের বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন (২৮ সেপ্টেম্বর) সংস্কারকাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতে সাময়িকভাবে ঝরনায় বন বিভাগের পক্ষ থেকে পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।