ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ী আদালত চত্বরে বিবাদী পক্ষের উপর হামলা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২২ অক্টোবর ২০২৪
রাজবাড়ী আদালত চত্বরে বিবাদী পক্ষের উপর হামলা
ফাইল ছবি

রাজবাড়ী কোর্ট চত্বরে বিবাদী পক্ষের লোকজনের উপর বাদী পক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মুলঘর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলায় জামিন নিতে আসা বিবাদী পক্ষের লোকজনের উপর বাদী পক্ষের হামলা হয়। এ সময় বিবাদী পক্ষের দুইজন সামান্য আহত হন।

আহতরা হলেন, লিটন কবির (৪৭) এবং মনজু কবির (৩৫)। তাদের পিতার নাম লালচান কবির। তারা রাজবাড়ী সদরের বিলনয়াবাদ গ্রামের বাসিন্দা। হামলাকারী রিয়াজুল কবির রাজবাড়ী সদরের কাহার পাড়ার বাসিন্দা।

আরো জানা গেছে, বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান সুজন বিবাদী পক্ষের লোকজনকে হামলার হুমকি দেন বলে দাবি করেন এবং বিবাদী পক্ষ বিষয়টি কোর্ট চত্বরে উপস্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জানালে তারা বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে অবহিত করে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!