ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাহাটি: টুকরো টুকরো হলেন যুবক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ১০ নভেম্বর ২০২৪
হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাহাটি: টুকরো টুকরো হলেন যুবক
ফাইল ফটো

পাবনার ঈশ্বরদীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তানজিদ আহমেদ রাতুল নামে এক ইপিজেড কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আলিফ নামে আরেক ইপিজেড কর্মী আহত হন।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে

নিহত রাতুল রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। আহত আলিফ ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামের মাহাবুব রহমানের ছেলে। তারা দুজন ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Advertisement

স্থানীয়রা জানান, রাত প্রায় ১০টার দিকে দুজন যুবক রূপপুর টানেলের পাশ দিয়ে রেললাইনের ওপর ওঠে পাকশী রেল স্টেশনের দিকে যেতে থাকেন। এ সময় একজনের কানে হেডফোন ছিল। কিছুক্ষণ পরই লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাতুল নামে একজন ট্রেনে কেটে টুকরো টুকরো হয়ে গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলিফ বলেন, রাতে ডিউটি শেষে দুই বন্ধু হাঁটাহাঁটি করতে রূপপুর টানেল থেকে রেললাইন দিয়ে হেঁটে পাকশী রেলস্টেশনে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়েছে রাতুলের দেহ। পরে আমাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের জিআরপি থানার ওসি জিয়াউল রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে তানজিদ আহমেদ রাতুল নামে যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!