বুধবার (২০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত নজরুল সদর উপজেলার সুলতানাপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের সঙ্গে নজরুলের বিরোধ ছিল। আব্দুল মান্নান বুধবার সকালে নজরুলের লাগানো কয়েকটি আমগাছ কাটলে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান ধারালো ছুরি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
.png)
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।