ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ২৮ নভেম্বর ২০২৪
শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
দুই শিশুসন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারি -ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে শাপলা আক্তার (৫) ও আব্দুর রহিম (৩) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর-বাচামারা এলাকার করম আলী হাজীরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন ওই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু দুটি বা‌ড়ির পা‌শে খেলছিল। পরিবারের লোকজন তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে শিশু দুটি অসাবধানতাবশত পুকু‌রের গভীর স্থা‌নে গি‌য়ে পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে এলাক‍াবাসী লাশ ভাসতে দেখে চিৎকা‌র দিলে প‌রিবা‌রের লোকজন দ্রুত এ‌সে শিশু দুটিকে উদ্ধার ক‌রে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

শিবচর থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমরা শুনেছি দুটি শিশু পানিতে ডুবে মারা গেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!