ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ৬ ডিসেম্বর ২০২৪
লালমনিরহাটে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে মহানবী (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ওই যুবকের বিরুদ্ধে ৩ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি আলী আকবর।

Advertisement

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ১ ডিসেম্বর আদিতমারীর এক ব্যক্তির বাড়িতে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ওই ব্যক্তি। সেই পোস্টে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মন্তব্য করেন ওই যুবক। এ ঘটনায় আদিতমারী থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!