শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের শেখবাড়ি সংলগ্ন শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা গ্রামের অটোরিকশা চালক আলী নূর।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরো একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।