ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় জনপ্রতি ফিতরা ১০০ টাকা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় জনপ্রতি ফিতরা ১০০ টাকা
ছবি: সংগৃহীত

খুলনা জেলা ইমাম পরিষদের ফতোয়া ও আইন বিভাগের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় বাজার দর যাচাই সাপেক্ষে এ বছরের ফিতরা সর্বনিম্ন জনপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগরীর ডাকবাংলা জামে মসজিদে খুলনা জেলা ইমাম পরিষদের আইন ও বিচার বিভাগীয় সম্পাদকমণ্ডলীদের এক জরুরি সভায় ফিতরা নির্ধারণ করা হয় ।

সভায় যাকাতের নিছাব নির্ধারণে মুফতিরা বলেন, যাকাতের নিসাব নির্ধারণের ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি রৈপ্যের মূল্যমান হিসাব করা হয় আজকের দিনের সনাতনরূপের দাম অনুযায়ী যার মূল্য ২ লাখ ১৪ হাজার টাকা হয়। বাজারদর উঠানামার ওপর ভিত্তি করে সতর্কতামূলক ২ লাখ ১০ হাজার টাকা এ বছর যাকাতের নেছাব নির্ধারণ করা হয়।

রমজানের ফিদিয়া নির্ধারণের ব্যাপারে মুফতিরা বলেন, যে ব্যক্তি যার পরিবারে যেমন খাবার খায় সেই অনুযায়ী এক মাসের খাবার অথবা খাবারের খরচ কোন মিসকিনকে প্রদান করবে বর্তমান বাজার দর অনুপাতে যার পরিমাণ ৪০০ হাজারের কম নয়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি হোসাইন আহমেদ, মুফতি গোলামুর রহমান, মুফতি ফরিদ উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!