সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ধনাগোদা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত স্বামী সৌরভ (২০) ও স্ত্রী রাহেলা আক্তারকে (১৭) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত স্বামী-স্ত্রী চাঁদপুর সদর উপজলার পূর্ব শ্রীরামদী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা নৌকা চড়ে মতলব উত্তর থেকে মতলব দক্ষিণে আসার পথে খেয়াঘাট এলাকায় ট্রলারের ধাক্কায় পানিতে ডুবে যায়। নৌকার মাঝিসহ চারজন ছিল সকলেই আহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
.png)
স্থানীয়রা জানান, রাতে কোনো লাইট ছাড়াই দ্রুতগতির ট্রলারের ধাক্কায় নৌকার যাত্রীরা মাঝ নদীতে পড়ে যায়। অন্যান্য মাঝিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক ডা. রানা সাহা বলেন, দুইজনকে চাঁদপুরে পাঠানো হয়েছে ও অপর দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, নৌকাডুবির ঘটনা আমাদের কেউ জানায়নি।