ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে মসজিদে ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, আহত ৮

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ১৮ মার্চ ২০২৬
যশোরে মসজিদে ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, আহত ৮
জেলার মানচিত্র

যশোরের কেশবপুরে মসজিদে অহেতুক বৈদ্যুতিক পাখা (ফ্যান) চালিয়ে ‘বাতাস খেতে’ নিষেধ করায় সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ঝিকরা গ্রামের ঝিকরা উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবদুল আহাদ (৫০), হাবিবুল্লাহ (২২), আজিবর খান (৬০), শাহিন (৩৫), আনিসুর রহমান (৪৫), বায়োজিদ (১৮), আজহারুল ইসলাম (৩০) এবং অজিয়ার রহমান (৫৫)।

জানা গেছে, মসজিদটি নির্মাণাধীন এবং বিদ্যুতের বিল বৃদ্ধির কারণে পরিশোধে সমস্যা হচ্ছে। এর মধ্যে কয়েকজন দিনের বেলায় নামাজের সময় ছাড়াও মসজিদের বৈদ্যুতিক পাখা চালিয়ে অযথা বাতাস খাচ্ছিলেন। মসজিদের ফ্যানের এমন ব্যবহার নিষিদ্ধ করলে তাদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে।

Advertisement

হাসপাতালে আহত আনিসুর রহমান বলেন, কাদের, শাহাদাত জলিল, রাসেল ও তাদের ভাইপো ইমরান দিনের বেলায় মসজিদে শুয়ে থাকেন। মসজিদের পরিচালনা কমিটির সদস্য, ঝিকরা ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবদুল আহাদ কাদের এবং অন্যান্য কমিটি সদস্যরা তাদের নিষেধ করলে তারা ক্ষুব্ধ হয়ে হামলা চালান। জোহরের নামাজের সময় মুসল্লিরা প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় আবদুল আহাদ গুরুতর আহত হন। পরে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়।
 
তিনি জানান, গুরুতর আহত এক ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!