ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ১৯ মার্চ ২০২৬
গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর 
গাইবান্ধা সদর থানা। ফাইল ফটো

গাইবান্ধা সদর উপজেলায় খালের পানিতে ডুবে অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং অপূর্ব চন্দ্র (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

অনুরুদ্ধ চন্দ্র (৭) ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপূর্ব চন্দ্র (৪)একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

Advertisement

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদরের বাদিয়াখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানা মিয়া।  

তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার একপর্যায়ে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। ওই দুই শিশু দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাদের পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তবে এঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!