ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ৩ এপ্রিল ২০২৬
মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে জ্বালানি তেল নামানোর সময় লরিবোঝাই সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে গিয়ে থামে। সেখানকার রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেল নামানো হচ্ছিল।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্টদের কাছে তেলের বৈধ কাগজপত্র চাইলে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে তেলবোঝাই লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত তেলের কাগজপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!