[ দেশজুড়ে ]
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ফটো।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের আব্দুল গফুরের ছেলে।
.png)
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। মরদেহ বর্তমানে ভারতের হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রস্তুতি চলছে।
এর আগে সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!