শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বৌদ্ধমনিপাড়া সংলগ্ন কাঁঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করে এসব গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী গহীন পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
.png)
উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে বিওপিতে ফেরার পথে আনুমানিক ১০০-১১০ জনের একটি দল বিজিবি টহল দলকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পানছড়ি ব্যাটালিয়ন সদর দফতরকে অবহিত করা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে বিজিবির আরো দুটি শক্তিশালী টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। অতিরিক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সশস্ত্র গোষ্ঠীটি পিছু হটতে বাধ্য হয়।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।