ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে গেছে সড়ক। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে।

মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মুরাদপুর এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া এক পথচারী বলেন, প্রবর্তকে পানির কারণে হেঁটে যাওয়া যাচ্ছে না। রিকশাওয়ালারাও ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা আদায় করছে।

এদিকে নগরীতে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!