ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ২ মে ২০২৬
নারায়ণগঞ্জে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসলে নেমে টুম্পা ও ফারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) উপজেলার ভুলতা ইউনিয়নের মুর্তজাবাদ হোনাব এলাকায় এ ঘটনা ঘটে।

ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে এবং টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে।

Advertisement

তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে বসবাস করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সোনাব এলাকার জাকির মিয়ার পুকুরে গোসল করতে নামে টুম্পা, ফারিয়াসহ বেশ কয়েকজন। এসময় সাঁতার না জানায় শিশু টুম্পা ও ফারিয়া ডুবে যায়। পরে অন্য শিশুরা আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা পুকুর থেকে ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু আহমেদ বলেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!