মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র্যাব-১২ সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মহাসড়কের চড়িয়া র্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রাজশাহীগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
.png)
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী জানান, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।