ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীশংকৈলে ১৪১৫ পিস ইয়াবাসহ আটক ৫

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ৯ জুন ২০২৬
রাণীশংকৈলে ১৪১৫ পিস ইয়াবাসহ আটক ৫
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— পীরগঞ্জ থানার ভেবড়া এলাকার মৃত পেশান উদ্দীনের ছেলে ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর এলাকার শেখ আহম্মদ আলীর ছেলে আরমান হোসেন (৩২), বথ পলিগাও এলাকার মো. আবুল হোসেনের ছেলে পারভেজ হাসান রাজু (২৩), একই এলাকার মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল থানার উত্তর ভান্ডারা এলাকার মৃত তৌহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৯)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল আমান বারীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে রাণীশংকৈল গোগর চৌরাস্তা এবং পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করে মোট ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ২০০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এই ঘটনার পর মঙ্গলবার (৯ জুন) রাণীশংকৈল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল আমান বারী জানান, এলাকায় মাদক নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দ্রুতই জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!