[ দেশজুড়ে ]
ভোলায় ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা
ভোলায় ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা
ভোলায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেছেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি'র প্রশিক্ষক জিলহজ উদ্দিন নিপুন, প্রশিক্ষক জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসির উদ্দিন লিটন প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
.png)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আজকের আধুনিক সভ্যতায় সাংবাদিকতা বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আএই নির্ভর এই সময়ে সাংবাদিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাদের জন্য এমন প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
এসময় তৃণমূল পর্যায়ের সংবাদকর্মীদের জন্য এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় প্রেস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।
ডেইলি-বাংলাদেশ/এমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!