নিহত ব্যক্তির নাম অনিক মিয়া (২০)। তিনি উপজেলার নীলক্ষ্যা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং নাজিমউদ্দিন গ্রুপের সদস্য। এ ছাড়া আহতদের বিস্তারিত কোনও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হরিপুর-দরিগাঁও এলাকার আলাল গ্রুপ এলাকার বাইরে ছিল। আজ সকালে, আলাল গ্রুপ পুনরায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরোধী পক্ষ নাজিমুদ্দিন গ্রুপ বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময়, গুলি, দেশীয় অস্ত্র ও টেঁটার আঘাতে কমপক্ষে পাঁচ জন আহত হন।
.png)
এ বিষয়ে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, সংঘর্ষ চলাকালে অনিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজু ও মোস্তফা কামাল নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত প্রায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।