ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১৮ জুন ২০২৬
নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন ও কেন্দুয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এসব ঘটনা ঘটে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে মাছ ধরতে যান উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রাজিব স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

Advertisement

অন্যদিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সকালে উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫)। 

এছাড়া একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানান, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!