ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৮ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভোলা সরকারি মহিলা কলেজের পাঁচজন কৃতি শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ভোলা সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের সাবেক পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

Advertisement

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন- মাইশা নাওয়ার (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। জান্নাতুল মাওয়া মুনতাহা (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ফারজানা আফরিন (মানবিক বিভাগ, সেশন ২০২৩-২৪), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। রিয়া সুতার (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৩-২৪), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। মাইশা হক আদৃতা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৩-২৪), বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল মান্নান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম শামীম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা কাকন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. কাওসার হামিদ, সহযোগী অধ্যাপক আ. আ. মো. হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক মাহবুব আলম, প্রভাষক রাছেল তালুকদার, গ্রন্থাগারিক মো. বিল্লাল হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মাহবুবর রহমান, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সোহাগ হোসেন  পাটোয়ারী  সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
 

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!