ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২২ জুন ২০২৬
সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক
পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছে রুবেল মিয়া (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছে রুবেল মিয়া (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পায়। বড়দল গ্রামের মাঝের খালটির পানি বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আজ সকালে খাল উপচে পানি প্রবেশ করতে শুরু করে। এ সময় খাল সংলগ্ন রুবেল মিয়ার ঘর পানিতে ভেসে যায়।

Advertisement

বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমদ জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া মানসিক ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে ঘরের একটি পরিত্যক্ত কক্ষে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন পরিবারের সদস্যরা। সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে পানিতে ভেসে যায়। শিকলে বাঁধা অবস্থায় রুবেল মিয়া তলিয়ে যান পানিতে। ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এই ইউপি সদস্য।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!