ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ২৩ জুন ২০২৬
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও অপরাজনীতির প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ভোলা পৌরসভার হোমিও কলেজ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু নেতৃত্ব এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র, গুজব, অপপ্রচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার রয়েছে। তারা জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। এখনো  অনেক সুশীল আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করছেন। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ আমরা দেব না।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!