ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২৭ জুন ২০২৬
ফেনীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকায় জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা আবু তাহের জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সর্বশেষ তিনি ছেলে জোবায়ের হোসেন পারভেজকে দেখেন। শনিবার সকালে নিজ বাড়ির সামনে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের ভাইয়ের অভিযোগ করেন, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে দোকান সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পারভেজের ঝগড়া ও হাতাহাতি হয়েছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও নিহতের স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!