[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত
জীবননগর থানা। ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন হোসেন পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে শাহা ব্রিকস ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং রিপন ভ্যান থেকে ছিটকে রাস্তার পাশে ইটের স্তূপের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।
.png)
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!