ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আদালতের রায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ৫ জুলাই ২০২৬
ফেনীতে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় আদালতের রায়
দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দু’জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দু’জনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন - দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ ও একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণাকালে আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে বাড়িতে ঢুকে কয়েকজন সহযোগী নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন সাইফুল ইসলাম। এতে বাঁধা দেওয়ায় ওই নারীর মাকেও ধর্ষণ করেন আজাদ ও নিপু। এ ঘটনায় ১১ আগস্ট দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন প্রবাসীর স্ত্রী।

Advertisement

২০১৯ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। মামলায় সাতজনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা এবং আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাহাব উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!