ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ৯ জুলাই ২০২৬
সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগ্রহিত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. রিয়াদ (১১) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি সত্য। বিষয়টি খতিয়ে দেখতে থানার জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!