ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ১০ জুলাই ২০২৬
রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটি জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় মাটি সরে ৩৩ কেবি লাইনের দুইটি পিলার হেলে যাওয়ায় পুরো জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টা থেকে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ছিল না পুরো শহরে। কখন সরবরাহ স্বাভাবিক হবে বলতে পারছে না পিডিবি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) স্বাগত সরকার জানান, চলমান ভারী বর্ষণের ফলে কুতুকছড়ি সাব স্টেশনের শুকুরছড়িতে ৩৩ কেবি লাইনের দুইটি পিলার গোড়ার মাটি সরে হেলে পড়েছে। ফলে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হযে গেছে।

Advertisement

আরো পড়ুন >>> আজকের নামাজের সময়সূচি: (১০ জুলাই ২০২৬)

তিনি আরও জানান, এ লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে। আমাদের কাছে কোনও ক্রেন নেই। তবুও আমাদের লোকজন ম্যানুয়্যালি পিলার সোজা করতে কাজ করছে। তবে এভাবে পিলার সোজা করা যাবে কিনা তা বলা সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, বিষয়টি জেনেছি। পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!