ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে হতদরিদ্র পরিবারের মাঝে রিকশা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১২ জুলাই ২০২৬
ঝালকাঠিতে হতদরিদ্র পরিবারের মাঝে রিকশা বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে দরিদ্র ও অসচ্ছল পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের উদ্যোগে ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে ছয়টি পরিবারের হাতে ৫ লাখ ৩০ হাজার টাকার এ ব্যাটারিচালিত রিকশার চাবি তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দিন, পৌর সচিব শাহীন সুলতানা, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা। 

বক্তারা বলেন, সমাজসেবা বিভাগের এ উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোর নিয়মিত আয়ের একটি সুযোগ সৃষ্টি হবে। ব্যাটারিচালিত রিকশা পরিচালনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

পৌরসভার আয়োজনে ও শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দরিদ্র মানুষদের ভিক্ষাবৃত্তিতে না গিয়ে বিকল্প উপায়ে উপার্জন করে পুনর্বাসন করতে ছয়টি পরিবারকে একটি করে নতুন অটোরিকশা দেওয়া হয়। 

প্রত্যেক পরিবারকে ৮৮ হাজার টাকা মূল্যের একটি করে নতুন ব্যাটারিচালিত রিকশা দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!