ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ১২ জুলাই ২০২৬
বরগুনায় নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের ‘আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। এ প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ.সাদ্দাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনের হোসেন। 

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হালদার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না ও বেতাগী সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তারুণ্যের শক্তি ও মেধাকে কাজে লাগানো অপরিহার্য। আজকের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্খা বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন কর্মী ও ১ জন জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!