ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১২ জুলাই ২০২৬
মাগুরায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

সভায়  জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ’র সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহসিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান,  জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলার বিভিন্ন স্তরের নেতারা। 
 
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করণীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। 

আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগণের সহযোগীতা কামনা করেন। 

Advertisement

সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।  

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় তৎপর রয়েছে। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন। 

খুন ডাকাতি, যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধ, বাল্য বিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিযান খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষযে আলোচনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!