ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নেত্রকোণায় বৃত্তি পেল ১১১৩ জন, শীর্ষে সদর উপজেলা

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ১২ জুলাই ২০২৬
নেত্রকোণায় বৃত্তি পেল ১১১৩ জন, শীর্ষে সদর উপজেলা
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় এবছর প্রাথমিকে ১ হাজার ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত পর এই তথ্য জানা য়ায়।  প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর পুরো জেলায় মোট ১ হাজার ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৪২৩ জন এবং সাধারণ গ্রেডে ৬৯০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, জেলার ১০টি উপজেলার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে। সরকারি বিদ্যালয়গুলো থেকে মোট ১ হাজার ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৯৬ এবং সাধারণে ৬৪৮ জন শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে মোট ৬৯ জন শিক্ষার্থী। এর মাঝে ট্যালেন্টপুলে ২৭ আর সাধারণে ৪২ জন শিক্ষার্থী।

সর্বোচ্চ বৃত্তি পেয়ে জেলায় শীর্ষস্থানে রয়েছে নেত্রকোণা সদর উপজেলা। এই উপজেলা থেকে সর্বোচ্চ ২০৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ৬৭ জন ট্যালেন্টপুলে এবং ১৩৯ জন সাধারণ গ্রেডে।

Advertisement

তবে শুধুমাত্র ট্যালেন্টপুল বা মেধাবৃত্তির হিসেবে সবচেয়ে ভালো করেছে পূর্বধলা উপজেলা। এই উপজেলা থেকে সর্বোচ্চ ৭৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে (মোট বৃত্তি ১৫৩টি)। সবচেয়ে কম বৃত্তি পেয়েছে হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা। উপজেলাটি থেকে এ বছর মাত্র ২১ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এছাড়াও কেন্দুয়া উপজেলা থেকে মোট ১৬৩ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৫১, সাধারণ ১১২) বৃত্তি পেয়েছে। মোহনগঞ্জ উপজেলা থেকে ১২৮ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৩, সাধারণ ৯৫),  দুর্গাপুর  ১১৪ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৬, সাধারণ ৭৮), কলমাকান্দা উপজেলা থেকে ৯৪ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৫৩, সাধারণ ৪১), মদন উপজেলা থেকে ৭৮ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ২৪, সাধারণ ৫৪), আটপাড়া উপজেলা থেকে ৭৫ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩৪, সাধারণ ৪১) আর বারহাট্টা উপজেলা থেকে ৭১ জন শিক্ষার্থী (ট্যালেন্টপুল ৩১, সাধারণ ৪০) বৃত্তি পেয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!