ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটির দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১৩ জুলাই ২০২৬
রাঙ্গামাটির দুর্গম সীমান্তে বানভাসি মানুষের পাশে বিজিবি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিণা বিজিবি।

সোমবার (১৩ জুলাই) এ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বর্ডার গার্ড বাংলাদেশ হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বরকল উপজেলার হরিণায় অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করেন।

Advertisement

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যে কোনো দুর্যোগ মোকাবিলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট। এই অতি বর্ষণে ছোটহহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।  ব্যাটালিয়নের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্ননিয়োগ করেছেন।  যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি এবং দিয়াশলাইসহ শুকনা খাবার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!