ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ১৫ জুলাই ২০২৬
দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

বুধবার বেলা ১১টায় ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার।

Advertisement

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও শ্রমের মূল্য বিবেচনায় তাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন শাখা ডাকঘরের কর্মচারীরা।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

দ্রুত দুই দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!