ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স, পাবনায় প্রাণ গেল ৫ জনের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১৬ জুলাই ২০২৬
দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স, পাবনায় প্রাণ গেল ৫ জনের
প্রতীকী ছবি

পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ মোট পাঁচজন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার আতাইকুলা থানার সড়াডাঙ্গী কড়ইতলা এলাকায় এই মর্মন্তুদ দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি ধাক্কা লাগে। অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে একজন রোগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সড়াডাঙ্গী কড়ইতলা নামক স্থানে পৌঁছালে দুই যানের এই সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের পাঁচ আরোহীর মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!